ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৬, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ

 

ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন ৫নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মোঃ হাসান এবং উত্তরা পূর্ব থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার সরকারকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান কর্তৃত্ববাদী সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্য সাধনে এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, গুম-খুন-অপহরণের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে দেশের কারাগারগুলো ভরে ফেলছে। কারাগারগুলোতে বন্দী ধারণের আর জায়গা নেই। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে কারান্তরীণ করা সরকারের অশুভ ইচ্ছারই বহিঃপ্রকাশ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই মোঃ হাসান এবং মোঃ আনোয়ার সরকারকে গ্রেফতার করা হয়েছে। এসব অপকর্মের মূল লক্ষ্য একটাই-তাহলো ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা। কিন্তু সরকার এসব কুকর্ম করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারবেনা। কারণ জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরো বেশী ঐক্যবদ্ধ।
নেতৃদ্বয় বিবৃতিতে মোঃ হাসান ও মোঃ আনোয়ার সরকারের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ