ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন রবিন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন রবিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩ ১:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩ ১:২৭ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সংগঠনটির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ দায়িত্ব দেয়ার কথা জানানো হয়। আর তানভীর আহমেদ রবিনও ইতোমধ্যে চিঠিটি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

এর আগে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ছিলেন রফিকুল আলম মজনু। তিনি এখন কারাগারে রয়েছেন। গত ২২ মে তাকে গ্রেফতার করা হয়।

রবিনকে দেয়া চিঠিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে নির্দেশক্রমে আপনাকে দায়িত্ব দেয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম জানান, তানভীর আহমেদ রবিনকে কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ