ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩১, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

 

দোলাইপাড় গ্রীণ হাউজ কমিউনিটি সেন্টারে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আওয়ামী সরকার জনগনের সরকার নয়।স্বাধীনতার ৫৩ বছরের ১৫ টি বছর এই নিশিরাতের আওয়ামী সরকার জোর করে ক্ষমতা দখল করে রেখেছে।
তিনি বলেন, আজ দেশের মানুষ কঠিন সময়ে অতিক্রম করছেন। আজ মানুষের কথা বলার অধিকার নাই। একটি শিশুর নিজের স্বাধীনতার কথা বলার কারনে তার সংবাদ পএিকায় প্রকাশ করায় সেই সাংবাদিককে গ্রেফতার হতে হয়েছে। মোট কথা মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেয়া হয়েছে ।
তারেক রহমান বলেন, আওয়ামী সরকারের সীমাহীন দূর্নীতির কারণে ১৯৭৪ সালে দূভীক্ষ হয়েছিল। তখন না খেয়ে মানুষ অনেক মানুষ মারা গিয়েছিল। ঠিক একই ভাবে আজ আওয়ামী সরকার আবারও দুর্ভিক্ষের নিকট নিয়ে গেছে। আওয়ামী সরকার দেশে এখনও গুম খুন অব্যাহত রেখেছে।
তিনি বলেন, আওয়ামী সরকারের কাছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিরাপদ নয়। আজকে দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সেজন্য আওয়ামী সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ জন্য সকল দেশপ্রেমিক জনতাকে প্রস্তত থাকতে হবে।
১০ দফা দাবি আদায়ের মধ্য দিয়ে আওয়ামী সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম বলেন, আওয়ামী সরকারের ব্যাপক লুটপাট ও দুর্নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংস স্তপে পরিনত হয়েছে। দেশের গণতন্ত্র মৃত্যপ্রায়। দেশের মানুষ গনতন্ত্র হত্যাকারী, অর্থনীতি ধ্বংসকারী, গুম খুন মামলা হামলা ও নির্যাতনকারী এ অবৈধ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
আব্দুস সালাম বলেন, গত ১৫ বছরে আওয়ামী সরকার বিএনপির অসংখ্য নেতাকর্মী কে গ্রেফতার করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, তবুও তারা ভয়ে রাজপথ ছেড়ে যায়নি।
তিনি বলেন, এদেশে আবারও গনতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ব
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, দেশ আজ ক্লান্তি লগ্নে অতিক্রম করছে। দেশের মানুষ আজ খুব অসহায়। একজন সাংবাদিক শিশুর ছবি দিয়ে সত্য প্রকাশ করায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী বলেন, আওয়ামী সরকারের অধীনে কোন নির্বাচন নয়। যদি নির্বাচন হয় বাংলাদেশে,তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেন, দেশের গনতন্ত্র স্বাধীনতা আজ হারিয়ে যাচ্ছে। গনতন্ত্র প্রতিষ্ঠায় যদি জীবন দিতে হয় দিবো, রক্ত দিতে হয় দিবো, তবুও এ অবৈধ আওয়ামী সরকার কে আর সময় দেয়া যাবে না। তাকে বিদায় নিতেই হবে।
ইফতার মাহফিল পূর্ব বিশেষ দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতায় দোয়া করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক শ্যামপুর থানা বিএনপির সাবেক সভাপতি আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক মোঃ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, তানভীর আহমেদ রবীন, মনির হোসেন চেয়ারম্যান, মহানগর সদস্য মোঃ ফরহাদ হোসেন, জামশেদুল আলম শ্যামল, ঢাকা মহানগর ূক্ষিন যুবদলের যুগ্ম আহবায়ক এম এ গাফফার, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভূইয়া ও সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ, কাউন্সিলর মীর হোসেন মীরু, মোজাম্মেল হোসেন, আলহাজ্ব মোঃ জাকির হোসেন, মাহাবুব মাওলা হীমেল, ইমতিয়াজ আহমেদ টিপু,ছাএদলের নিয়াজ মোঃ নিলয়, রাজু আহমেদ রাজু প্রমুখ। সভা সন্চালনায় করেন শ্যামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েল ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ