ঢাকা মেট্রোপলিটন উত্তরখান, কামরাঙ্গীচর ও বনানী থানায় নতুন ওসি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মেট্রোপলিটন উত্তরখান, কামরাঙ্গীচর ও বনানী থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরখান, কামরাঙ্গীচর ও বনানী থানায় নতুন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) পদায়ন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপি’র গোয়েন্দা-মতিঝিল বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী আবুল কালামকে উত্তরখান থানার ওসি, কামরাঙ্গীচর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা আনোয়ারকে কামরাঙ্গীচর থানার ওসি ও কামরাঙ্গীচর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে বনানী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে উত্তরখান থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে ও বনানী থানার ওসি মোহাম্মদ নূরে আযম মিয়াকে গোয়েন্দা-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে বদলি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ