ঢাবি উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের পুনর্মিলনী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২৪, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২৪, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের (উচাকপ) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উচাকপ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত উত্তরবঙ্গের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রেখে পারস্পরিক বন্ধনকে আরো জোরদার করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উচাকপ-এর সদস্যরা কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
উচাকপ-এর সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উচাকপ-এর সাধারণ সম্পাদক এ কে এম আফতাবুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত উত্তরবঙ্গের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যা ফেল ড্র এবং নৈশভোজে অংশ নেয়।
জনতার আওয়াজ/আ আ