ঢাবি ছাত্রদলেরও নতুন কমিটি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবি ছাত্রদলেরও নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী ছাত্রদল—ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল—ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহস—কে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপন—কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—মাসুম বিল্লাহ, সিনিয়র সহ—সভাপতি; আনিসুর রহমান খন্দকার অনিক, সহ—সভাপতি; নাছির উদ্দীন শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; শামীম আক্তার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমন, সাংগঠনিক সম্পাদক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ