তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় তারা দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ায় মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে আন্তরিক অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার।
আলোচনায় তারা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
জনতার আওয়াজ/আ আ