তানহা জাহান তানুর বাসায় বিএনপির প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তানহা জাহান তানুর বাসায় বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ

 

নড়াইলে একটি স্কুলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেজে অংশ নেওয়া ছোট্ট মেয়ে তানহা জাহান তানুর বাসায় বিএনপির প্রতিনিধি দল। শুক্রবার (৭ এপ্রিল) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে প্রতিনিধি দলটি তার বাসায় যায়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সাজে সারাদেশের মানুষের মন জয় করে নেয় লোহাগড়ার ছোট্ট মেয়ে তানহা জাহান তানু। তার হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার তুলে দিতে গিয়েছিলাম তানুদের বাড়িতে।

সাথে ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলার আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, নড়াইল জেলার সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী হাসান ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ