তামান্নার সঙ্গে বিচ্ছেদ, সম্পর্ক নিয়ে যা বললেন বিজয় - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তামান্নার সঙ্গে বিচ্ছেদ, সম্পর্ক নিয়ে যা বললেন বিজয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বেশ কিছু বছর একসঙ্গে থাকার পর সদ্যই পথ আলাদা হয়েছে তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার। তবে তাদের সম্পর্কে ভাঙন ধরলেও, তারা একে অপরের ভালো বন্ধু হয়ে থাকবেন বলে জানিয়েছেন। যদিও দু’জনের বিচ্ছেদের খবর তাঁদের অনুরাগীদেরও বেশ হতাশ করেছে। কারণ অনুরাগীরা তাঁদের জুটি হিসেবে খুব পছন্দ করতেন। বিচ্ছেদ প্রসঙ্গে এত দিন তামান্না বা বিজয় কাউকেই খুব একটা কথা বলতে দেখা যায়নি।

এবার এক সাক্ষাৎকারে বিজয় এই ব্যাপারে মুখ খুলেছেন। এসময় যে কোনও সম্পর্কের সব দিক গ্রহণ করার কথা বলেছেন তিনি।

সম্প্রতি আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে বিজয় তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনি সম্পর্কের কথা বলছেন, তাই না? আমার মনে হয়, আইসক্রিমের মতো সম্পর্ককে উপভোগ করুন, তাহলে আপনি খুব সুখী থাকবেন। এর অর্থ হল, যে ফ্লেভারই আসুক না কেন, তা গ্রহণ করুন এবং তা সঙ্গে নিয়ে এগিয়ে যান।’

প্রসঙ্গত, তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা প্রায় দুই বছর ধরে ডেট করেছেন। এই মাসের শুরুতে তাদের ব্রেকআপের খবর প্রকাশ্যে এসেছে। তবে, তারা কেন আলাদা হলেন সে বিষয় এখনও স্পষ্ট নয়। সম্প্রতি রাভিনা ট্যান্ডনের হোলি পার্টিতে তাদের দেখা গেলেও তারা আলাদাভাবে তা উপভোগ করেন। বর্তমানে তামান্না এবং বিজয় উভয়েই তাদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ