তারেকের নির্দেশে বিএনপি দেশকে ধ্বংসের দিকে নিতে চায়: নানক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেকের নির্দেশে বিএনপি দেশকে ধ্বংসের দিকে নিতে চায়: নানক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, লন্ডন থেকে লাদেন রহমানের (তারেক রহমান) নির্দেশে বিএনপির ছাত্রদল ও যুবদল নেতারা দেশের গণতান্ত্রিক অবকাঠামো ধ্বংস করতে চায়। দেশকে ধ্বংসের দিকে নিতে চায়। দুদিন আগে অস্ত্রসহ ছাত্রদলের ছয় নেতা গ্রেফতার হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, কেন এবং কার নির্দেশে এসব অস্ত্র মজুদ করা হচ্ছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে স্মরণ সভার আয়োজন করে নগর দক্ষিণ ছাত্রলীগ।

নানক বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে খেয়াল রাখতে হবে। তাদেরকে দেখা মাত্রই প্রশাসনের কাছে তুলে দিতে হবে। লন্ডন থেকে তারেক রহমান বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। তার নির্দেশে বিএনপির উচ্চপর্যয় থেকে সর্বস্তরের নেতাকর্মী মেনে চলতে হয়।

তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের লজ্জা হয়। আপনি এমন একজন নেতা, যিনি কিনা দেশ থেকে মুচলেকা দিয়ে বলেছেন, আমি আর রাজনীতি করব না। এমন মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছেন। সেই পলাতক তারেক জিয়ার বার্তায় বিএনপি দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করতে চায়। একটি প্রেতাত্মা (তত্ত্বাবধায়ক) সরকার এনে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়।

২১ আগস্ট গ্রেনেড হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, সেদিন আমরা মুক্তমঞ্চে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্ত আজকে কালকে করে খালেদা-নিজামীর সরকার ২০ তারিখেও আমাদেরকে মুক্তমঞ্চে সমাবেশের অনুমতি দেয়নি। কারণ তারা পূর্বপরিকল্পিতভাবে পরিকল্পনা সাজিয়ে রেখেছে কীভাবে হামলা চালানো হবে।

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে নানক বলেন, তৎকালীন সময়ে জিয়াউর রহমান কাঁটা চামচ দিয়ে নাস্তা করতেন এবং ঠান্ডা মাথায় মানুষ খুনের নির্দেশ দিয়েছেন। ঠিক তেমনি তার ছেলে তারেক জিয়া ঠান্ডা মাথায় ১৪টি গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে চেয়েছে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। তারা জনগণের রায়ও বিশ্বাস করে না। তাই তারা আগামী নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে। আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে পারলেই কেউ আমাদের কোন ক্ষতি করতে পারবে না।

নগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ