তারেক রহমানের পক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের পক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেশিয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকার বাড্ডায় সংশ্লিষ্ট স্কুল প্রাঙ্গণে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, মানবিক সেবামূলক কর্মসূচি পরিচালনার পাশাপাশি সারা দেশে ফলজ, ঔষধি, ফুল ও বনজ গাছের চারা রোপণ অভিযান অব্যাহত রেখেছে ‘আমরা বিএনপি পরিবার’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ