তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ স্লোগানে মুখর শাহবাগ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ স্লোগানে মুখর শাহবাগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৩, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৩, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ লোকে লোকারণ্য হয়ে উঠেছে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে সমাবেশ উপলক্ষ্যে শাহবাগ মোড়ে জমায়েত হয়েছেন সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী।

দুপুর ১টার দিকে সরেজমিন দেখা যায়, রাজধানীর কেন্দ্রস্থল শাহবাগ রূপ নিয়েছে স্লোগানে মুখর এক রাজনৈতিক প্রাঙ্গণে। সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা দূরে তাদের বাহন থামিয়ে ছোট ছোট মিছিল করে সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন। মাথায় ব্যান্ড, হাতে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা।

এ সময় তাদের মুখে শোনা যায় ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’ ‘জিয়া, খালেদা, তারেক রহমান ‘—এমন স্লোগান।

সমাবেশে আগত ছাত্রদল নেতারা জানিয়েছেন, জুলাই-আগস্ট গণআন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ কর্মসূচির মাধ্যমে তারা নতুন এক রাজনৈতিক বার্তা জাতির সামনে তুলে ধরতে চান।

এদিকে সমাবেশ ঘিরে সমন্বয়ের কাজে দারুণভাবে সক্রিয় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ