তীব্র শীতেও শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে অনড় আন্দোলনকারীরা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তীব্র শীতেও শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে অনড় আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যেও রাজধানীর শাহবাগ মোড়ে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল থেকে কনকনে ঠান্ডা বাতাস উপেক্ষা করেই তারা শাহবাগ অবরোধ করে রাখেন এবং একের পর এক স্লোগান ও গান-গজলের মাধ্যমে প্রতিবাদ জানাতে থাকেন।

শুক্রবার থেকে শাহবাগ মোড়ে শুরু হওয়া এই ব্লকেড আন্দোলন রবিবারও অব্যাহত থাকে। হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের সদস্যরা পুরো শাহবাগ এলাকায় অবস্থান নেওয়ায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। কুয়াশাচ্ছন্ন পরিবেশে আন্দোলনকারীদের স্লোগান, গান ও গজলে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

আন্দোলনকারীরা ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘তুমি কে আমি কে- হাদি হাদি’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তির গান পরিবেশন করেন, যা আশপাশে অবস্থানরত সাধারণ মানুষও শুনতে পাচ্ছেন। তীব্র শীত সত্ত্বেও আন্দোলনকারীরা অনড় রয়েছেন এবং কর্মসূচি প্রত্যাহারের কোনো ইঙ্গিত দেননি।

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও আন্দোলনকারীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। আন্দোলনকারীরা জানান, হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং দাবি আদায়ে তারা অবরোধ, স্লোগান ও সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন।

ইনকিলাব মঞ্চ জানায়, এই প্রতিবাদ শুধু রাজধানীতে সীমাবদ্ধ নেই। শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে দেশের সব বিভাগেই একযোগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালন করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ