তুফান’ বিশ্বমানের একটা সিনেমা: পলক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তুফান’ বিশ্বমানের একটা সিনেমা: পলক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১৯, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১৯, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত এবং রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমা দেখে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘তুফান’ এক কথায় বলতে গেলে উরাধুরা। এতে রয়েছে ফুল অব ইমোশন, এন্টারটেইনমেন্ট ও টুইস্ট। একেবারেই বিশ্বমানের একটা সিনেমা। যতটুকু প্রত্যাশা নিয়ে এসেছিলাম, তার চেয়ে বহুগুণ বেশি নিয়ে ফিরে যাচ্ছি।

মঙ্গলবার (১৮ জুন) রাতে ‘তুফান’ সিনেমা দেখতে সপরিবারে রাজধানীর একটি সিনেপ্লেক্সে সিনেমাটি দেখা শেষে হল থেকে বেরিয়ে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, পরিচালক রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ আমাদের বাংলা চলচ্চিত্রকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে। আমাদের মেগাস্টার শাকিব খান ভিন্নরূপে আবির্ভূত হয়েছি। যেই জায়গাটাতে আমরা শাকিব খানকে দেখি, তুফান সিনেমার মধ্য দিয়ে শাকিব ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছেন। তিনি প্রমাণ করেছেন যে, শাকিব সেরাদের সেরা। সব মিলিয়ে ডিরেকশন, অভিনয়, মিউজিক, অ্যাকশন, নিয়ে ‘তুফান’ একটি চমৎকার সিনেমা। আমরা এখন বলতে পারি, চলচ্চিত্রে যেকোনোভাবেই আমরা বলিউড কিংবা হলিউডের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে পারি।

তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি অভিনয় করেছেন শাকিব খান। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ