তেল-চিনি-আলুর দাম কমাতে ৭ দিনের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২১, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আগামী ৭ দিনের মধ্যে প্রতিকেজি ভোজ্যতেলের দাম ১২০ টাকা, চিনির দাম ৯০ টাকা ও আলুর দাম ২৫ টাকায় নামিয়ে আনার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার বিকেলে ভোজ্য তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, বাংলাদেশ ব্যাংক, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারি ও বেসরকারি সকল ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আল্টিমেটাম দেয়া হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জনতার আওয়াজ/আ আ