থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যেতে চায় নারী কাবাডি দল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যেতে চায় নারী কাবাডি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
২০১২তে প্রথম নারী কাবাডি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার নারী কাবাডি বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। সঙ্গে পদকও। আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচ শুরু সকাল সাড়ে ১০টায়। আর ম্যাচের আগে আত্মবিশ্বাস দেখালেন রুপালি-স্মৃতিরা। থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটতে চায় স্বাগতিকরা। ২০১২ সালে জাপানের কাছে ১৭-১৫ পয়েন্টে হেরে শেষ আট থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। হতে হয়েছিল পঞ্চম। এবার সেই অবস্থান থেকে উন্নতির জন্য আরদুজ্জামান মুন্সি ও শাহনাজ পারভীন মালেকার কোচিংয়ে খেলছে স্বাগতিকদের মেয়েরা। ‘এ’ গ্রুপে এটি বাংলাদেশের চতুর্থ ম্যাচ। উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরে প্রথমবারের মতো পরাজয়ের তেতো স্বাদ নিতে হয়। তিন ম্যাচ শেষে রূপালী আক্তারের নেতৃত্বাধীন দলটির সংগ্রহ ৪ পয়েন্ট। বাংলাদেশের মতো থাইল্যান্ডও সমান ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ভারতের কাছে ২০-৬৫ পয়েন্টে হেরে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে উগান্ডাকে ৫১-৩৭ পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। শুক্রবার জার্মানিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারালেও কালকের ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ কোচ শাহনাজ পারভীন মালেকা, ‘দলে হালকা চোট রয়েছে। এতে সমস্যা নেই, চোট থাকবেই। আমরা প্রস্তুত। মেয়েদের সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছ্তে কীভাবে খেলতে হবে। ভিডিও বিশ্লেষণ সেশনে চূড়ান্ত কৌশল নির্ধারণ করা হয়েছে। সবার দোয়া চাই, যাতে দেশকে ভালো কিছু এনে দিতে পারি, সেমিফাইনালে যেতে পারি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ