দলের নিবন্ধন ও প্রবাসী ভোটের খোঁজ নিতে ইসিতে এনসিপির প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলের নিবন্ধন ও প্রবাসী ভোটের খোঁজ নিতে ইসিতে এনসিপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দলের নিবন্ধন ও প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতির খোঁজ নিতে নির্বাচন কমিশনে (ইসি) আসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। ফেব্রুয়ারির নিবার্চনের আগে নিবন্ধিত দলের সঙ্গে সংলাপের স্বার্থে চলতি মাসেই নতুন দলের নিবন্ধনের কাজ শেষ করা হবে বলে এনসিপির প্রতিনিধি দলকে জানিয়েছে ইসি। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে জহিরুল ইসলাম মুসা এসব কথা বলেন। এসময় দলটির যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাসহ তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম মুসা বলেন, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধিত দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেই আবেদন করেছিল। সেটি প্রক্রিয়াধীন আছে। আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম, সেই প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে। তারা আমাদের আপডেট দিয়েছেন— এটি ফিল্ড পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে। এই রিপোর্টগুলো কমপাইলড করার পর তারা সবগুলো বিষয় নিয়ে হয়তো এ মাসের ভেতরেই সব রাজনৈতিক দলের ব্যাপারে এ মাসের ভেতরেই ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের একটি ধারাবাহিক সংলাপের আয়োজন করতে হবে। তারা সব রাজনৈতিক দলের সঙ্গে বসবে— বিশেষ করে যারা নতুনভাবে নিবন্ধিত হবেন তাদেরসহ।

প্রবাসীদের ভোট গ্রহণের পদ্ধতি নিয়ে কথা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আপনারা জানেন, জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই উচ্চ কণ্ঠে প্রবাসী ভোটিংয়ের দাবি জানিয়ে এসেছিলাম। সে ব্যাপারেও আমরা একটি আপডেট জানতে চেয়েছিলাম। আমাদেরকে জানানো হয়েছে, ইতোমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে— পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, কমিশন থেকে আমাদের যেটা জানানো হয়েছে, যারা বিদেশে বসে ভোট দেবেন এবং বাংলাদেশেও যারা পেশাগত বা অন্য কোনও কারণে নিজ সংসদীয় আসনের বাইরে থাকবেন, তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সেজন্য কমিশনের পক্ষ থেকে একটি অ্যাপস ওপেন করা হবে এবং ওখানে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। নিবন্ধন সম্পন্ন করলে তাদের আগে থেকেই ব্যালট পেপার পাঠানো হবে এবং ভোটিং সম্পন্ন করে আবার পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সংসদীয় আসনে পাঠাবেন। এটি মূল ভোটের সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ