দশ দফা দাবিতে রংপুরে ১২ দলীয় জোটের সমাবেশ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দশ দফা দাবিতে রংপুরে ১২ দলীয় জোটের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ

 

সরকারের দমনপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১২ দলীয় জোট। আজ শনিবার বিকেলে রংপুর মহানগরের শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কল্যাণ পার্টি রংপুর জেলা সভাপতি মো. ফয়জুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা খাদেমুল ইসলাম, বাংলাদেশ এলডিপির যুগ্ম মহাসচিব চাষি এনামুল হক, জাগপার যুগ্ম সম্পাদক জাকিউল আলম জাকি, বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান প্রমুখ।

বক্তারা বর্তমান সরকারের দমন, নিপীড়ন, নির্যাতনের তীব্র সমালোচনা করেন এবং শিক্ষাক্ষেত্রে নাস্তিকতাবাদ প্রচার প্রসারে বিরোধিতা করে অবিলম্বে সংশোধনীর আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দি ও আলেম ওলামার মুক্তি দাবি করেন। এ ছাড়াও সরকারকে দশ দফা দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান।

বাংলাদেশ কল্যাণ পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টি নীলফামারী জেলার সভাপতি এনায়েতুর রহমান, রংপুর জেলার সেক্রেটারি রেজাউল করিম রেজা, পঞ্চগড় জেলা জাগপার সাহেদুজ্জামান, দিনাজপুর জেলার কৈলাশ প্রসাদ গুপ্ত, রংপুর মহানগরীর রফিকুল ইসলাম রুপম, রায়হান শরিফ, মো. কামাল হোসেন পাটোয়ারী, আব্দুস সালাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ