দাতাগোষ্ঠী হাত খুলে টাকা দিতে চাচ্ছে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দাতাগোষ্ঠী হাত খুলে টাকা দিতে চাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দাতাগোষ্ঠী হাত খুলে টাকা দিতে চাচ্ছে। ইউএসএউড বলছে, তোমরা প্রকল্প তৈরি করো আমরা টাকা দেবো। যেসব প্রকল্পে বরাদ্দ ছিল কিন্তু টাকা নেওয়া হয়নি এসব টাকা বাজেট সহায়তা দিতে চায় বিশ্বব্যাংক। এ মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সব দাতাগোষ্ঠী আমাদের নতুন চাহিদা জানতে চেয়েছে। কিছু প্রকল্পে ত্বরান্বিত হবে যা বৈদেশিক সাহায্যের প্রকল্প। অনেক প্রকল্প হিমাগারে আছে, মৃত প্রকল্পে ছাড় করে দেবে বিশ্বব্যাাংক।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রকল্প নিলে খুব বেশি লাভবান হবে না। বাছাই করে প্রকল্প নিতে হবে। বৈদেশিক সাহায্যের প্রকল্প বেশি পাস করা হবে। পাইপলাইনে থাকা ডলার কাজে লাগাতে হবে।

উপদেষ্ঠা আরও বলেন, আমাদের দেশে গ্যাস আছে তারপরও কেন এলএনজি আমদানি এটা আমার বুঝে আসে না। এলএনজি আমদানির বদলে দেশীয় কূপ বেশি খনন করে দেশীয় রিসোর্স কাজে লাগাতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ