দাম বাড়লে অপেক্ষা করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দাম বাড়লে অপেক্ষা করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ১০:১১ অপরাহ্ণ

 

দ্রব্য মূল্য বাড়লে অপেক্ষা করতে হবে। অধৈর্য হলে হবে না। অধৈর্য হলেই একটি মহল এ সুযোগকে কাজে লাগাবে। আজ বহির্বিশ্বে ৮০ ভাগ দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্যারিস সরকার দ্রব্যমূল্য বৃদ্ধিতে একটি পরিবারের জন্য সপ্তাহে এক লিটার তেলের কার্ড করে দিয়েছেন। প্রয়োজন হলেও তার বেশি পাবে না। তাদের মধ্যে কোনো হৈ-হুল্লোড় নেই। সরকারের বিধি মেনে তারা তেল সংগ্রহ করছেন।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার হরিপুর উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিগ্রস্থ মানুষের কোনো দল নেই। তারা সব সময় মানুষের অপপ্রচার করে। সমাজে অপপ্রচারকারীদের কখনো মঙ্গল হয় না। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এছাড়া যারা দুর্নীতি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ এশিয়ার মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার ভূমিকা অপরিসীম। বৈশ্বিক সংকট মোকাবিলার জন্য দেশের কোথাও এক ইঞ্চি পরিমাণ কোনো জমি পতিত না রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাহার আলী। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল ফর রহমান, ওসি সাজ্জাদ হোসেন, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি।

ঘরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আশরাফ আলী সরকার প্রমুখ।

জুমার নামাজ পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা শাহী মসজিদে ওজুখানা উদ্বোধন এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মরহুম আবদুল খালেক স্মরণে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ