দীপাবলির দিনে বিএনপিতে যোগ দিলেন ৫০ সনাতন ধর্মাবলম্বী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দীপাবলির দিনে বিএনপিতে যোগ দিলেন ৫০ সনাতন ধর্মাবলম্বী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দীপাবলি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ৫০ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (২০ অক্টোবর) বিএনপির গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপিতে যোগ দেন তারা।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, আমরা ’৭১ ও ’২৪-কে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা সর্বদা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব।

তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ৯ মাস একসাথে যুদ্ধ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা। কারো অবদান কম নয়। মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ৫ আগস্ট নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে আগাতে চাই সবাই এক সাথে।

তিনি আরও বলেন, বাইরের কিছু কিছু মিডিয়া ও দেশ মিথ্যা প্রচারণা করছে। আমি বর্তমান সরকারকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সংখ্যালঘুদের বিপদে না ফেলার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব সোমনাথ দে, কপিল কৃষ্ণ মন্ডল, সমেন সাহা, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ