দুই সেলফির পরেই ঘুম হারাম বিএনপির: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই সেলফির পরেই ঘুম হারাম বিএনপির: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে। দুই সেলফির পরেই ঘুম হারাম বিএনপির।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমাবন্দরের সিআইপি গেটে প্রেস ব্রিফিংয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে ফিরে এ কথা বলেন তিনি।

মার্কিন ভিসানীতি প্রসঙ্গে কাদের বলেন, ‘শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ সরকার। ভিসা নীতি নিয়ে বর্তমান সরকার পরোয়া করে না। অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসা নীতি নিয়ে কোনো চিন্তা নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের বারোটা বেজে গেছে, তারা এখন হতাশা থেকে সবকিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনী ব্যবস্থা নিয়ে দেশকে সংঘাতের ঠেলে দিচ্ছে বিএনপি। আওয়ামী লীগ চাই বিএনপিসহ সবাই আসুক। বিএনপির ইচ্ছায় কি নির্বাচন হবে কি হবে না? তবে নির্বাচন বিরোধী সকল কিছু জনগণ প্রতিহত করবে।’

সারা দুনিয়ায় গণতন্ত্রের এক নিয়ম মির্জা ফখরুলের আরেক নিয়ম কেন প্রশ্ন রেখে কাদের বলেন, ‘আওয়ামী লীগের মনোবলের কোনো ঘাটতি নাই বিএনপির থাকতে পারে। বিএনপি মরণ কামড় দিতে গিয়ে নিজেরাই মরার দশায় পড়ে কিনা সেটিই দেখার বিষয়।’

নির্বাচন তদারকিতে বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে কাদের বলেন, ‘গণতান্ত্রিক কোনো দেশগুলোতে পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটা তাদের বিষয়। নির্বাচন হবে বাংলাদেশের গণতান্ত্রিক নিয়মে ভোট দেবে দেশের জনগণ এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটি তাদের বিষয়, কেউ আসলে তাদেরকে সহায়তা করা হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ