দুদকের মামলা যুবলীগ সভাপতি কাউন্সিলর মতি কারাগারে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুদকের মামলা যুবলীগ সভাপতি কাউন্সিলর মতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৬, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৬, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
দুদক কর্তৃক দায়েরকৃত জ্ঞাত আয় বহির্ভূত ও মানিলন্ডারিং মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও যুবলীগ নেতা হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেনি। অবশেষে সোমবার (৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা যুলীগের সভাপতি ও নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
আদালত সূত্র জানায়, কাউন্সিলর মতি সোমবার দুপুরে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ঢাকায় জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান কাউন্সিলর মতির আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। গত জুন মাসে এ আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছিলেন। সে প্রভাবশালী এমপি শামীম ওসমানের আস্থাভাজন ছিল।
দুদককের পক্ষে মোশাররফ হোসেন কাজল শুনানিতে অংশগ্রহণ করেন। ইতোপূর্বে আদালত কাউন্সিলর মতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছি। উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিকের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান (মতি) ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০২২ সালের ফেব্রæয়ারী মাসে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এর উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে মতি ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা দায়ের করেন। আসামি কাউন্সিলর মো. মতিউর রহমান মতির বিরুদ্ধে ৬ কোটি ১ লাখ ৭২ হাজার ২৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১০ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে ৮২ কোটি ৫১ লাখ ৪২৪ টাকা জমা করে তার থেকে ৭৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা উত্তোলন করে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অবস্থান গোপন করার অভিযোগ আনা হয়।
অপর মামলার এজাহারে বলা হয়, কাউন্সিলর মতির স্ত্রী রোকেয়া রহমানের বিরুদ্ধে ৫ কোটি ৬১ লাখ ১৮ হাজার ৩৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রক্রিয়ায় ১ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৩৯৫ টাকা জমা করেন। এর পর সেখান থেকে ১ কোটি ৮৫ লাখ ৭৬ হাজার ৩৯৮ টাকা উত্তোলন করে তা রূপান্তর, হস্তান্তর ও স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ