দুবাই'র নতুন ফ্রী জোন 'দুবাই এক্সপো সিটি' - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুবাই’র নতুন ফ্রী জোন ‘দুবাই এক্সপো সিটি’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৫, ২০২২ ৮:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৫, ২০২২ ৮:১৯ পূর্বাহ্ণ

 

এম এনাম হোসেন, দুবাই

দুবাই এক্সপো ২০২০ এর জাঁকজমকপূর্ণ ভেন্যুকে নিয়ে কি করবে ৬ মাসের ওয়ার্ল্ড এক্সপো শেষ হয়ে যাবার পর..এ প্রশ্নটি ছিল এই বৈশ্বিক ইভেন্টটিতে আসা প্রতিটি দর্শনার্থীর। এর একটা সুরাহা মিলেছে। এটি হতে যাচ্ছে একটি পরিবেশ বান্ধব টেকসই সিটি এবং দুবাই’র ২০ তম ফ্রী জোন।

এখানে কোন মোটর‍যান বা ভারী যানবাহন চলবে না। বরং তার বাসিন্দাদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট এবং মেট্রোরেল সংযোগকে সহজলভ্য করা হবে। এটি হবে প্লাস্টিক বর্জ্য ও দূষণ মুক্ত,গাড়ির ধোয়া মুক্ত একটি সিটি,যেখানে ব্যাটারি চালিত বাগি তার বাসিন্দা ও ভ্রমণপিয়াসীদের একমাত্র পরিবহন,জানালেন সিটির প্রধান উন্নয়ন (ডেভেলপমেন্ট এন্ড ডেলিভারি) কর্মকর্তা আহমেদ আল খাতিব।

ইতিপূর্বে আমিরাতের মহামান্য ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মন্ত্রী এবং দুবাই’র দূরদর্শী শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম সীটির ট্রান্সফরমেশন প্ল্যান ঘোষণা করেছিলেন।

এরিমধ্যে এক্সপো সিটির ব্যাপক সংস্কার সাধন করা হয়েছে যদিও তার ৮০ শতাংশ ভবনই ধরে রাখা হয়েছে। দুবাই এক্সপো সিটির সবই হবে নবায়নযোগ্য ও পরিবেশ বন্ধু। এক্সপো সিটি এসএমইকে পৃষ্ঠপোষকতা করবে যা ইউএই এবং আঞ্চলিক উন্নয়নের মূল চালিকাশক্তি।

দুবাইয়ের এই ফ্রী জোনটি স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর প্রবৃদ্ধির নতুন ঠিকানা হবে বলে আশাবাদ ব্যক্ত করে কর্তৃপক্ষ জানিয়েছেন এরই মধ্যে সীমেন্স এবং ডিপি ওয়ার্ল্ড এর মত শীর্ষ কোম্পানীগুলো দুবাই এক্সপো সিটিতে রিলোকেট করার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য ১৯২ টি দেশের অংশগ্রহণে দুবাই ওয়ার্ল্ড এক্সপো ২০২০ এর বৈশ্বিক ইভেন্টটি ১ অক্টোবর ২০২১ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত দুবাইয়ে করোনা মহামারী’র কারণে এক বছর বিলম্বে অনুষ্ঠিত হয়েছিল।যা ছিল এ যাবতকালের সেরা একটি ওয়ার্ল্ড এক্সপো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ