দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বুলেট গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বুলেট গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১২:৫২ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোররাতে দুর্গাপুর উপজেলার হোজা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দুর্গাপুর থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গ্রেপ্তার বুলেট দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনা করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাকে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন কালবেলাকে বলেন, ২৮ তারিখে ঢাকায় বিএনপি মহাসমাবেশ রয়েছে। সেখানে যাতে বিএনপির নেতাকর্মীরা যেতে না পারেন, এ কারণে আমাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ