দুর্নীতি মামলায় তারেক রহমান-জোবায়দার বিচার শুরু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতি মামলায় তারেক রহমান-জোবায়দার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ

 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো: আছাদুজ্জামানের আদালত এ অভিযোগ গঠনের আদেশ দেয়।

ব্যক্তিগত খরচে তারেক রহমান ও জোবায়দা রহমান আইনজীবী নিয়োগ করতে পারবেন না বলেও আদেশ দিয়েছেন বিচারক। এর আগে রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো: আছাদুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। ওই দিন ‘পলাতক’ তারেক-জোবায়দার পক্ষে ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগ করতে শুনানি করেন তাদের আইনজীবী। তবে দুদক এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আদেশের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছিলেন।

দুদকের এ মামলায় ২০২২ সালের ১ নভেম্বর তারেক রহমান ও জোবায়দার রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ