দুর্যোগ মোকাবিলায় অকার্যকর আইন সংস্কারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্যোগ মোকাবিলায় অকার্যকর আইন সংস্কারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশে বিদ্যমান দুর্যোগ ব্যবস্থাপনা আইন ও স্থায়ী নির্দেশনাগুলো দুর্যোগকালীন স্বাস্থ্য খাতের দায়িত্ব ও বাধ্যবাধকতার প্রশ্নে অস্পষ্ট। এই আইনি সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে অবিলম্বে আইন পর্যালোচনার (রিভিউ) তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

সোমবার (১৫ জুন) রাজধানীর বনানীতে ‘দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও নগর স্বাস্থ্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক এই সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান দুর্যোগ আইনটি সময়োপযোগী নয়। জনস্বাস্থ্যবিদ, আইনবিদ ও প্রকৌশলীদের সমন্বয়ে দ্রুত আইনটি আপডেট করার সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করতে হবে। সরকার এরপর স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং আইন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নে উদ্যোগ নেবে।’

ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগের ঝুঁকি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘রানা প্লাজা ধসের ভয়াবহ অভিজ্ঞতা আমাদের আছে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে যদি একসঙ্গে শতাধিক ভবন ধসে পড়ে, তবে যে পরিস্থিতি তৈরি হবে তা কল্পনা করাও দুঃসাধ্য।’

ডা. মুহিত সতর্ক করে বলেন, ‘ভূমিকম্পের ফলে রাজধানী অচল হয়ে পড়লে বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। এতে হাসপাতালগুলোর সক্ষমতা নষ্ট হয়ে জরুরি চিকিৎসা ও উদ্ধারকাজ পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ, ঢাকা দেশের ২০ কোটি মানুষের কেন্দ্রবিন্দু।’

দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় ‘মানসিক স্বাস্থ্য’ উপেক্ষিত থাকার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্ধারকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকেই দুর্যোগে তীব্র ট্রমার শিকার হন। তাই সাইকোসোশ্যাল কাউন্সিলিংকে দুর্যোগকালীন পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকার ঝুঁকি মোকাবিলায় লাখ লাখ তরুণকে নিয়ে পেশাদার স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তোলা সময়ের দাবি।’

গাজীপুরের ‘ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ’-এর কার্যক্রমের প্রশংসা করে ডা. মুহিত বলেন, ‘বন্যাপ্রবণ অঞ্চলগুলোতে সরকারি-বেসরকারি উদ্যোগে ফিল্ড রিসার্চ সেন্টার বাড়াতে হবে। এর মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বজুড়ে দুর্যোগ ব্যবস্থাপনার একটি ‘হাব’ বা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং ইউনিসেফের চিফ অব হেলথ ডা. মালাই আহমাদজাই উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ