দূষিত শহরের তালিকায় আজও শীর্ষ স্থানে ঢাকা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দূষিত শহরের তালিকায় আজও শীর্ষ স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

 

বায়ুদূষণে দূষিত শহরের তালিকায় আজও (শুক্রবার) শীর্ষ স্থানে রয়েছে ঢাকা। এর আগে গতকাল বৃহস্পতিবারও দূষণে শীর্ষ স্থানে ছিল ঢাকা।

সকালে ১৯৩ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকার শীর্ষস্থানে রয়েছে রাজধানী শহর। এ তালিকায় ১৮৫ স্কোর নিয়ে পরের স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। বিশ্বজুড়ে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইট থেকে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় এ তথ্য পাওয়া গেছে।

আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৮টিই এশিয়ার। তালিকায় ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর। এরপর ১৮০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকো। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ভারতের মুম্বাই, পাকিস্তানের লাহোর, ভারতের কোলকাতা, মিয়ানমারের ইয়াঙ্গুন, চীনের বেইজিং এবং নেপালের কাঠমাণ্ডু।

পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০২টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হবে। তবে বুধবার সকালে ওই স্তরে নেই কোনো শহরই।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে ১০২তম স্থানে রয়েছে নরওয়ের অসলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ