দেনা পাওনা ধারাবাহিক নাটকের ১০০তম পর্ব - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেনা পাওনা ধারাবাহিক নাটকের ১০০তম পর্ব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১:১১ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা’র অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক। দীপ্ত টেলিভিশনে প্রচারও হচ্ছে গত ১৮ মে থেকে। এবার ধারাবাহিক নাটকটি পার করতে যাচ্ছে শতপর্ব।

আগামীকাল (১৬ সেপ্টেম্বর) দেনা পাওনা ধারাবাহিক নাটকের ১০০তম পর্ব দীপ্ত টিভিতে প্রচার হবে।

নতুন নতুন পর্ব নিয়ে প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে দেখা যাচ্ছে এটি। এছাড়া দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে দেনা পাওনা।

নাটকটিতে দেখা যায় ইরফান ও পারমিতা তাদের ভালবাসার স্বীকৃতি চাইলে সেখানে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের আর্থ-সামাজিক বিভেদ। পরিবারের সম্মান, ভালবাসা ও আত্মসম্মান বাঁচাতে পারমিতাকে নামতে হয় লড়াইয়ে।

গোলাম মুক্তাদির শানের নির্দেশনায় ধারাবাহিকটিতে অভিনয় করছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান চুমকি, শাহাদাৎ হোসেন, ফাহিম মালেক ইভান, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, শাওন দাস, মেহেদি হাসান প্রমুখ। দেনা পাওনা ধারাবিহিক নাটকটির চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি, সংলাপ রচনা করেছেন অলভী সরকার। নাটকটির লাইন প্রোডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ