দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৭, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৭, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সুস্থভাবে দেশে ফিরতে পারায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ে একথা জানিয়েছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশে ফিরতে খালেদা জিয়াকে দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ করতে হয়েছে। এতে শারীরিকভাবে ক্লান্তি থাকলেও মানসিকভাবে সুস্থ রয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান বলেও উল্লেখ করেন তিনি।

ডা. জাহিদ আরও বলেন, চার মাস আগে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। এইসময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রাণালয়সহ আইনশৃঙ্খলা-বাহিনীর সদস্য ও দেশের মানুষ নানাভাবে ভূমিকা পালন করেছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ সময় গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢোকেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ