দেশবাসীকে রাজপথে নেমে আসার আহবান জানান - এনডিপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশবাসীকে রাজপথে নেমে আসার আহবান জানান – এনডিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
দেশের চলমান পরিস্থিতিতে ছাত্র – জনতার ডাক এসেছে এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের জন্য। এই ফ্যাসিস্ট সরকার আলোচনার কথা বলে আজ ও রক্ত ঝরিয়েছে কুমিল্লা, সিলেট, বগুড়া, ফরিদপুরে। তাদের নগ্ন হামলা সারা দেশবাসী দেখেছে। সংলাপের এই নাটক ছাত্র – জনতা প্রত্যাখান করেছে। আজ ৩ আগস্ট, ২০২৪ শনিবার বিকালে শহীদ মিনারে ঐতিহাসিক ঘোষণা দেন ছাত্র- জনতারা, এক দফা দাবি এই ফ্যাসিস্ট সরকারের পতন।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক বিবৃতিতে এসব তুলে ধরেন।

নেতৃবৃন্দ আরো বলেন, এই উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের জনগনকে রাজপথে নেমে আসার আহবান জানান। এখনো যদি আমরা রাজপথে নেমে না আসি এই ফ্যাসিস্ট সরকারের করাল গ্রাস থেকে কখনো মুক্ত হতে পারব না।
নেতৃবৃন্দ বলেন, হাজার হাজার শিক্ষার্থী এখনো কারাবন্দি রয়েছে, সাধারণ জনতা থেকে কেউই ছাড় পায়নি এই গণগ্রেফতার থেকে। রাজনৈতিক প্রতিহিংসামূলক গ্রেফতার চালিয়ে তারা আটক করে রেখেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সকল রাজবন্দির নিশর্ত মুক্তি দিতে হবে।

এনডিপির পক্ষ থেকে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। অবিলম্বে তার নিশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা প্রদানের দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ