দেশরত্ন শেখ হাসিনা বলেছেন তোমরা মানুষের পাশে যাও: নাছিম - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশরত্ন শেখ হাসিনা বলেছেন তোমরা মানুষের পাশে যাও: নাছিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপির লক্ষ্য হলো অতীতে যেভাবে তাদের জন্ম হয়েছে একইভাবে তারা দেশে দুঃশাসন, অপশাসন, লুণ্ঠনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া।

তিনি বলেন, বিএনপি-জামায়াতিরা হলো বাংলাদেশে সন্ত্রাসী ও গণতান্ত্রিক শক্তির উত্তরাধিকার। সন্ত্রাসী কায়দায় এরা দেশ দখল করতে চায়। এরা দেশের মানুষের অধিকার নষ্ট করতে চায়। দেশের মানুষ আত্মনির্ভরশীল হোক এটি তারা কখনোই চায় না। এর জন্যই তারা দেশে গণতন্ত্রের ওপর বারবার আঘাত এনেছে। এরা চায় দেশের গণতন্ত্রের ধারাবাহিকতা নষ্ট হোক। সংবিধান রক্ষা করা যে একটি দায়িত্ব তা তারা কখনোই করে না। এরা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন তোমরা মানুষের পাশে যাও। আর বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করে। তারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করে। আন্দোলনের ইতিহাস হলো জনগণকে পাশে নিয়ে আন্দোলন করতে হয়। আর বিএনপি-জামায়াত আন্দোলন করে সন্ত্রাসীদের নিয়ে। তারা আন্দোলনের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদীদের নিয়ে মানুষের ওপর আক্রমণ করে। বিএনপির শত্রু হলো দেশের জনগণ। জনগণকে জিম্মি করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকি। আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়াই। এটাই হলো আওয়ামী লীগের রাজনীতি। জাতির পিতা আমাদের এটাই শিখিয়েছেন। তার আদর্শের পথে আমরা চলি। জাতির পিতা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছেন আমরা তার কন্যার নেতৃত্বে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে লক্ষ্য বাস্তবায়নের জন্য আপসহীনভাবে কাজ করে যাচ্ছি।

বাহাউদ্দিন নাছিম বলেন, আজ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খাদ্যসামগ্রী নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদ উপহার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অন্যদিকে বিএনপি-জামায়াত যারা গণতন্ত্রের শত্রু, যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বাধা সৃষ্টি করে সে দল মানুষের পাশে না দাঁড়িয়ে ফাইভ স্টার হোটেলে ইফতারের আয়োজন করে। তারা দেশি-বিদেশি বন্ধুদের নিয়ে ফাইভ স্টার হোটেলে ইফতারের নামে জৌলুস করে। এ বিএনপি-জামায়াত মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে রাজনীতি করতে চায়।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে দেশের মানুষ রয়েছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা যেকোনো অশুভ শক্তিকে মোকাবিলা ও প্রতিহত করবো। শান্তি, সম্প্রীতি, গণতন্ত্র, নির্বাচনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের ষড়যন্ত্র মোকাবিলা করবো। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠা করবো। এটাই হলো আমাদের প্রত্যয় ও প্রতিজ্ঞা।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ