দেশের জন্য সন্তানকে উৎসর্গ করেছে শহীদ সাদের পরিবার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের জন্য সন্তানকে উৎসর্গ করেছে শহীদ সাদের পরিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৮, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ

 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, মা-বাবাকে সন্তান হারানোর সান্ত্বনা দেওয়া যায় না। পৃথিবীতে এমন কোনো ভাষা বা শব্দ নেই যা দিয়ে পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়া যায়। শহীদ সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে না, তার মা-বাবাকে শ্রদ্ধা জানাতে এসেছি। তারা দেশের জন্য তাদের সন্তানকে উৎসর্গ করেছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জুলাই আন্দোলনের শহীদ আফিকুল ইসলাম সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারতকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নির্বিচারে জুলাই আন্দোলনের ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। তারা ভেবেছিল শত শত লাশ ফেলে তারা ক্ষমতার উপর টিকে থাকবে। দেশের অকুতোভয় ছাত্র জনতা যে আত্মত্যাগ করেছে সেসব শহীদ পরিবারের দায়িত্ব আমাদের নিতে হবে।

তিনি বলেন, মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসন আগের মতো চারটিতে উন্নীতকরণের জন্য আমাদের প্রচেষ্টা চলমান। আগের মতো আসন বাড়লে নদী বেষ্টিত জেলার মানুষেরা গুরুত্ব পাবে। আমরা দলীয় ফোরাম এবং নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। এটা হলে আমরা মানিকগঞ্জের মানুষ উপকৃত হব।

এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নূরতাজ আলম বাহার, আহবায়ক কমিটির সদস্য আ. তা. ম. জহির আলম খান লদি, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ