দেশের মানুষকে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে : বাবলা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের মানুষকে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে : বাবলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ

 

স্বাধীনতার ৫১ বছরে এসেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি জাতির জন্য লজ্জাজনক বলে মনে করেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেছেন, ‘যেখানে সারা বিশ্বে যে কোনো জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়, সেখানে আমরা এখনো এক কাতারে না দাঁড়িয়ে বিভক্ত হয়ে পড়ছি। যা স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক।’

আজ রোববার দলের কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে জাপা ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় নেতা তারেক আদেল, সারফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে, মো. শাহজাহান, আবুল বাসারসহ অনেকেই।

এখনো দেশের মানুষকে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে উল্লেখ করে বাবলা বলেন, ‘লড়াই করতে হচ্ছে উদার গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আগামী দিনে সেই সংগ্রাম আরও জোরদার করা হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ