দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়াবেন না, ড. ইউনূসকে পিনাকী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়াবেন না, ড. ইউনূসকে পিনাকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১:২০ পূর্বাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে না দাঁড়ানোর জন্য একটি সতর্ক বার্তা দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। সম্প্রতি একটি ভিডিওতে তিনি এ বার্তা দেন।

তিনি বলেন, ড. ইউনূসের প্রতি এটা সতর্ক বার্তা। বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না।

আপনি মনে রাখবেন, বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়িয়েছে তার সমস্ত সমর্থন, আত্মার সমস্ত শক্তি নিয়ে। আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না। এর পরিণতি হবে ভয়ানক।

পিনাকী ভট্টাচার্য বলেন, নারী নীতিতে কী আছে আমরা পুরাটা পড়ে দেখিনি। কিন্তু যেই স্যাম্পল বা ট্রেলার দেখলাম, তাতে বাংলাদেশের সাধারণ মানুষ শঙ্কিত। আমি আশা করব সাধারণ মানুষের সংখ্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ