দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার বলতে কিছু নেই : জামায়াত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার বলতে কিছু নেই : জামায়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৭:২০ অপরাহ্ণ

 

দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। তিনি বলেন, মানুষের জানমাল, ইজ্জত-আব্রুর আজ কোনো নিরাপত্তা নেই। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে দেশে শান্তি এবং শৃঙ্খলা বিঘ্নিত হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ও জনগণকে হয়রানি না করার আহ্বান জানাচ্ছি।

দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী, ইসলামি ছাত্রশিবির এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের অব্যাহতভাবে হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। গত রোববার নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর জনাব মুমিনুল হককে এশার নামাজ আদায়রত অবস্থায় গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলায় আটক দেখানো হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১০ জন নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজারে জেলা জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে দিনে ও রাতে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়ে হয়রানি করছে এবং তাদের অনেককে গ্রেপ্তার করছে। কোথাও কোথাও বাড়ি-ঘর তছনছ করছে। আমি এই অন্যায় গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এটিএম মা’ছুম বলেন, সেইসঙ্গে জুলুম-নিপীড়ন বন্ধ করে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বিরোধীদলের গ্রেপ্তার হওয়া সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ