দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক আতিকুর রহমান রুমন এর মাতা আর নেই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৪:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৪:৩৮ পূর্বাহ্ণ

বিএনপি মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক সাংবাদিক আতিকুর রহমান রুমন এর মাতা, এফএইচ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী বেগম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৬ বছর। বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩, রাত ১১টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বগুড়া জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে মরহুমার প্রতিষ্ঠিত “মসজিদে আর রহমান” জামে মসজিদের পাশে তাকে দাফন করা হবে। এর আগে শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩, বাদ জুম্মা পদ্মপাড়া ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমা ফেরদৌসী বেগমের স্বামী মরহুম হাফিজুর রহমান কর্মজীবনে সরকারি চাকুরীজীবী ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন।
জনতার আওয়াজ/আ আ