দৈনিক দিনকাল পত্রিকা বন্ধে ১২ দলীয় জোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দৈনিক দিনকাল পত্রিকা বন্ধে ১২ দলীয় জোটের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ

 

দৈনিক দিনকাল বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পত্রিকাটির ডিক্লারেশন ও মুদ্রণের ঘোষণাপত্র বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ১২ দলীয় জোট।

মঙ্গলবার (২৮ ফ্রেরুয়ারী) সংবাদ মাধ‌্যমে পাঠা‌নো এক বিবৃতি‌তে এ নিন্দা জানায় জোট‌টি।

‌জোটের নেতৃবৃন্দ বলেন, ‘এই অবৈধ সরকারের অধীনে গণমাধ্যমের যে কোনো স্বাধীনতা নেই তা আবারও প্রমাণিত হলো । দৈনিক দিনকাল পত্রিকাটি দীর্ঘদিন ধরে বিরোধীদলের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখছে। বিরোধী দলের একমাত্র পত্রিকাটির প্রকাশনা বাতিল সরকারের চরম প্রতিহিংসা চরিতার্থ করার বহিঃপ্রকাশ।’

এই অবৈধ সরকারের সকল অপকর্ম, বিরোধী দলের ওপর দমন নিপীড়ন হত্যা গুম, খুনও সকল অপকর্মের সংবাদ দ্বিধাহীনভাবে প্রকাশ করায় দিনকাল সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

নেতৃবৃন্দ বলেন, ‘মাত্র কয়েকদিন আগেই ১৯১টি অনলাইন বন্ধ করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করে। ১৯৭৫ সালে আওয়ামী লীগ সরকার চারটি সরকার নিয়ন্ত্রিত পত্রিকা ছাড়া বাকি সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল বর্তমানে এই অবৈধ সরকার তাদের একদলীয় ব্যবস্থার কায়েম করতে আবারও সংবাদ মাধ্যমের উপর জুলুম চালাচ্ছে এবং কর্তৃত্ব কায়েম করেছে। সরকারের লুটপাট ও দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদেরও চরমভাবে হেনস্থা করা হচ্ছে।’

নেতৃবৃন্দ অবিলম্বে দিনকালের বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ