দ্বিতীয় সন্তানের মা হয়েছেন মার্কিন পপ তারকা রিয়ানা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন মার্কিন পপ তারকা রিয়ানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন মার্কিন পপ তারকা রিয়ানা। গেল বছর মে মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। ‍যদিও এখন আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি তারা। এরইমধ্যে দ্বিতীয় সন্তানের মা হলেন রিয়ানা।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খবর অনুযায়ী, কয়েকদিন আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গায়িকা। সন্তানের জন্মের সময় রিয়ানার পাশে ছিলেন প্রেমিক ও জনপ্রিয় র‌্যাপার এসাপ রকি। সূত্রের খবর সন্তান ও রিয়ানা দুজনেই সুস্থ রয়েছেন। তবে মা হওয়ার খবর এখনও নিজে থেকে আনুষ্ঠানিকভাবে জানাননি এ পপতারকা।

গুঞ্জন রয়েছে, দ্বিতীয় সন্তানের জন্মের আগেই এসাপ রকির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চেয়েছিলেন রিয়ানা। নিজের জন্মস্থান বার্বাডোজে রকির সঙ্গে বিয়ে করতে চান পপ তারকা, চলতি বছরে লস অ্যাঞ্জেলেসে আইনি মতে বিয়ের পরেই নাকি বার্বাডোজ়ে জমকালো বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে যুগলের। তবে তার আগেই সন্তানের জন্ম হওয়ায় হয়তে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে।

২০২২ সালের ১৩ মে ভূমিষ্ঠ হয় রিয়ানার প্রথম সন্তান। এরপর চলতি বছরের শুরুতে জানা গিয়েছিল বছরের শেষে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন রিহানা। এবার দুই সন্তান নিয়ে প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধা যেন সময়ের ব্যাপার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ