দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই ও জেসিসিআই’র মধ্যে সমঝোতা স্বারক সই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ

জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে এবার জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই) এর সাথে সমঝোতা স্মারক সই করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
বৃহস্পতিবার সকালে জাপানের রাজধানী টোকিও’তে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই’র পক্ষে সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং জেসিসিআই’র পক্ষে এর চেয়ারম্যান কেন কোবায়েশি স্মারকে সাক্ষর করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, বর্তমান সহসভাপতি এম এ মোমেন, আমিনুল হক শামীম, মোঃ আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মোঃ হাবীব উল্লাহ ডন, পরিচালকবৃন্দ, দুই দেশের রাষ্ট্রদূত, সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ