দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্ত্বভোগীরা বড় সমস্যা: প্রাণিসম্পদ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি
ডিমসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের বড় বড় ডিম উৎপাদন কোম্পানি গুলো চাহিদার মাত্র ২০ থেকে ২৫ শতাংশ সরবরাহ করতে পারে। বাকিটা সরবরাহ করতে হয় প্রান্তিক খামারিদের।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পাবনা জেলার মৎস্যজীবী ও প্রাণিসম্পদের প্রান্তিক খামারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উৎপাদকেরা সমবায়ের মাধ্যমে আড়তদারদের সরাসরি ডিম সরবরাহ করতে পারবেন। এক্ষেত্রে উৎপাদক-আড়তদার লাভবান হবেন এবং ভোক্তারা সাশ্রয়ী মূল্যে ডিম ক্রয় করতে পারবে।
পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।
পাবনার বিভিন্ন উপজেলার মৎস্যজীবী ও খামারীরা এ সময় উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ