দ্রুত রাজাকারের তালিকা প্রকাশের তাগিদ আছে : মুক্তিযুদ্ধমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্রুত রাজাকারের তালিকা প্রকাশের তাগিদ আছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

 

সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করার বিষয়ে তাদের পক্ষ থেকে তাগিদ আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ শুক্রবার দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আগে রাজাকারদের তালিকা প্রকাশের কোনো এখতিয়ার ছিল না। বিগত পার্লামেন্টে স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রস্তুত করার জন্য পূর্ণাঙ্গ আইন হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওপর সেই দায়িত্ব অর্পিত হয়েছে। সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজাকারদের তালিকা প্রণয়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর ওনারা কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি, সেই কাজের অগ্রগতি আছে। তবে মার্চে সেই তালিকা প্রকাশিত হবে না। একটু বিলম্বে প্রকাশিত হবে।

এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও গাজীপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী। পরে পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ