ধর্ষকের বিচার হবে জানাজার আগেই’—রামিসা হত্যায় তমা মির্জার ক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৯, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্ষকের বিচার হবে জানাজার আগেই’—রামিসা হত্যায় তমা মির্জার ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রতিনিধি
শিশু রামিসা হত্যাকাণ্ড ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী তমা মির্জা। ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তমা মির্জা লেখেন, ‘ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার যে, তার জানাজার আগে। এমন বিচার হবে যে, এসব নিকৃষ্ট অসুস্থ মস্তিষ্কের অপরাধীরা অপরাধ করার চিন্তা স্বপ্নেও ভাবতে পারবে না।’

ধর্ষণকারীদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানো নিয়েও তীব্র আপত্তি তোলেন তিনি। প্রশ্ন ছুড়ে দিয়ে তমা মির্জা লেখেন, ‘কিসের তদন্ত? কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ?’

নিহত রামিসাকে নিজের বোনের সঙ্গে তুলনা করে এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। তমার কথায়, ‘রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের নৃশংস হত্যাকারীর বিচার চাই।’

প্রসঙ্গত, শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানায় এই ঘাতক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ