ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফারুকের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফারুকের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ১:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ১:০৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১, ২, ৩, ৪ ও ৫ নং ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

সভায় তিনি বলেন, “বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা বুকের সাহস নিয়ে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, সেই সকল মানুষদের এখনো একইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করতে বা নির্বাচন বানচাল করতে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে যারা অপরাজনীতি কিংবা জবরদস্তির পথ বেছে নিতে চায়, তাদের বিরুদ্ধে সচেতন প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের গণতন্ত্র রক্ষায় এটি অত্যন্ত জরুরি।”

গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য সামনে রেখে সংগঠিত থাকার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে মাঠে–ময়দানে সবার সম্মিলিত ও সুসংগঠিত প্রচেষ্টা প্রয়োজন। দল–মত নির্বিশেষে দেশপ্রেমিক সবাইকে এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভায় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দসহ স্থানীয় বিএনপির কর্মী–সমর্থকরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ