ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে: ওয়ারেছ আলী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে: ওয়ারেছ আলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেছেন, এই বাংলাদেশকে আগামী দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশের দিকে নিয়ে যেতে হবে। বাংলাদেশকে উন্নত করতে দেশের মানুষকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হামিদপুরে নির্বাচনী পথ সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশের জন্য সব চেয়ে ত্যাগ স্বীকার করেছেন এ দেশের গনতন্ত্রের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাদের কাছে আমি কিছুই না।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের মানুষ ধানের শীর্ষে ভোট দিয়ে জামালপুরকে দূর্নীতি, দুঃশাসন, ভোট ডাকাত, ও চাঁদাবাজ মুক্ত করবেন। আমি আমার ভাগ্যের উন্নয়ন করতে চাই না, আমি জামালপুর সদরবাসীর ভাগ্যের উন্নয়ন করতে আমার জীবন উৎসর্গ করতে চাই। আপনারা বিগত ১৭ বছরের মত এখনো আমাকে সহযোগিতা করে ধানের শীর্ষে ভোট দিয়ে জামালপুর সদরবাসীর উন্নয়ন করার সুযোগ করে দিবেন।

তিনি বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে জামালপুরে যারা এমপি, মন্ত্রী ছিলো তারা তাদের নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছেন। তারা জামালপুরবাসীর এলাকার উন্নয়নে কিছুই করেনি, আমি জামালপুর সদর আসন থেকে নির্বাচিত হলে জামালপুরের উন্নয়নে ও সাধারণ মানুষের কল্যাণে সব কাজ করে যাব। এ সময় তিনি বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথ সভায় শহীদ জিয়াউর রহমান, মরহুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আরাফাত হোসেন কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ