নওরীন এর কাছে আমাদের ক্ষমা নেই : ঈসা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নওরীন এর কাছে আমাদের ক্ষমা নেই : ঈসা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ২:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ২:৫৫ পূর্বাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
নওরিন এর পরিবারের সবাই বিএনপি করেন।তার পিতা এডভোকেট আব্দুল মান্নান সাহেব বরিশাল মহানগরী ২নং ওয়ার্ড এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।তার মা টিএন্ডটি শ্রমিক দলের বিভাগীয় দায়িত্ব পালন করেছেন। তার একমাত্র বড় ভাই বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন এবং বড় বোন মিতু মহিলা দলের কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।বোন জামাই ও কেন্দ্রীয় নেতা হিসাবে রাজপথে সব সময় আছেন।সেই পরিবারের অন্যতম সদস্য নওরিন।সেও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছে।রাজনীতি করার কারনে জীবন থেকে অনেক গুলো সোনালী অতীত হারিয়ে গেছে।আজ সেই নওরীন কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছে?

যারা দলের জন্য সত্যিকার অর্থে ত্যাগ ও শ্রম দেয়। বিএনপির কিছু কুলাঙ্গার তাদের পদ থেকে শুধু বঞ্চিত করে না পারলে পদ হাইজ্যাক করে।আমি নিজে তার উদাহরণ। এক সময় আমি তাঁতী দলের অবিভক্ত ঢাকা মহানগর সাধারন সম্পাদক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম।সেই আমি ৮ বছর আমার কোন পদ খুঁজে পায়নি।তারপর ২০ দলীয় জোটের অংশ হিসাবে এনডিপিতে যোগ দিয়েছিলাম।
পরে অবশ্যই জোট ত্যাগ করেছি কিন্তু কোনদিনও আদর্শ ত্যাগ করিনি।১৬ বছর ফ্যাসিবাদ এর বিরুদ্ধে লড়াই -সংগ্রাম করেছে যে সংগঠন “মায়ের ডাক” সে সংগঠনের শুরু ও সুচনা কে করেছিলো?সেখানেও কোন স্বীকৃত নেই।জীবনের ঝুঁকি নিয়ে শতশত অনুষ্ঠান করেছি কোন প্রতিদান তো দূরের কথা ১ দিনের জন্য শীর্ষনেতারা ফোন করে ধন্যবাদ দেয়নি।নওরির তো ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী। জীবনে বহুবার ঝুঁকি নিয়ে লড়াই -সংগ্রাম করেছে।বরিশাল বিশ্ববিদ্যালয় যখন ছাত্রলীগ কর্তৃক আঘাত প্রাপ্ত হয়েছিলো তখন সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নওরিন এর সাথে কথা বলেছিলো এবং সুচিকিৎসার ব্যাবস্হা করেছিলো।সেই সুখ স্মৃতি নিয়ে ছোট্ট মেয়েটা দলের জন্য কি না করেছে।সামাজিক দায়বদ্ধতা নিয়ে অনেক ভালো ভালো কাজ করেছে।রাজনীতির প্রশিক্ষণ নিয়েছে।আজ সেই সাহসী নওরিন কে আত্মহত্যার দিকে কারা ঢেলে দিলো?বরিশাল এর কিছু বিপথগামীরা?না তাদের বিরুদ্ধে তো সে ও তার পরিবার লড়াই করেছে।থানায় তাদের বিরুদ্ধে জিডি করেছে।কিন্তু দল নওরিন এর পক্ষে কি ভূমিকা পালন করলো?বিএনপির দুঃসময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সাহেবের সাথে রাজপথে অনেক মিছিলে অংশ নিয়েছে।এখন এতো নিরবতা কেন?
তবে কি নওরিন এখনো ভাইরাল হয়নি বলে আপনারা তামাশা দেখছেন। না নওরিন এর শোক মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।
@নওরিন তুমি না সাহসী।এমন বোকার মতো কাজ করলা কেন?মানুষদের চিনি রেখো আর আল্লাহর প্রতি ভরসা রাখো। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ