নজর কাড়লেন জলে স্নানরত সোহানা সাবা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
কখনোই গড়পড়তা কাজে তাকে পাওয়া যায়নি। শুরু থেকেই কাজ করছেন বেছে বেছে। সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী তিনি। আজও সেই ধারা অব্যাহত রেখেছেন। তার শুরুটা হয়েছিল নাচের মাধ্যমে। তবে নাটক এবং সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বলছি জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার কথা।
ইংরেজির নতুন বছরের প্রথম দিনই নজর কাড়লেন স্নানরত অভিনেত্রী সোহানা সাবা। জলে ভেজা সোহানা সাবা নিজেকে নতুন করে চেনালেন। স্নানরত সোহানা সাবা নেটিজেনদের নজর কেড়েছেন। ফেসবুকে বেশকিছু স্নানরত ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যাচ্ছে সরোবরে গোসল সারছেন, এরপর উঠে আসছেন জল থেকে। শরীর থেকে চুঁইয়ে পড়ছে জল! আবার বিমোহিত দৃষ্টিতে নজর কেড়েছেন আট থেকে আশির।
ভক্তদের ঘুম কাড়লেন ‘জলপরী’ সাবা। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন…।
ছবিগুলো নিয়ে মেতে থাকা নেটিজেনরা করেছেন নানা রকমের মন্তব্য। অনেকেই সাবার এই লুকের প্রশংসা করেছেন। সে অর্থে নেতিবাচক মন্তব্য নেই।
সম্প্রতি এই অভিনেত্রী যোগ ব্যায়ামের স্কুল খুলেছেন। যোগব্যায়ামের উপকারিতার কথা সবাইকে জানাতে এবং বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দিতে নতুন এই উদ্যোগটি নিয়েছেন সোহানা সাবা। এ বছর এটি নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। প্রতিষ্ঠানটি নিয়েই তার বর্তমান ধ্যান-জ্ঞান।
সোহানা সাবা অভিনীত প্রথম চলচ্চিত্র প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত ‘আয়না’। এরপর আরও বেশকিছু সিনেমায় তাকে দেখা যায়। সাবার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অসম্ভব’। গুণী অভিনেত্রী অরুণা বিশ্বাস সিনেমাটি পরিচালনা করেছেন।
জনতার আওয়াজ/আ আ