নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং প্রধান বক্তা ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এই গণহত্যাকারীদের বিচার করতে হবে। বিজয়ের এই আনন্দ ধরে রাখতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এছাড়া দলে অনুপ্রবেশকারীদের কোনো ঠাঁই হবে না। যেসব নেতাকর্মী দলের দুঃসময়ে জেল-জুলুম, নির্যাতন, মিথ্যা মামলার শিকার হয়েছেন; তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির উপদেষ্টা মনু জমাদ্দার, সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী, আসাদুজ্জামান, অশোক কুন্ডু, যুগ্ম-সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির আহবায়ক আজিজুর রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতানুজ্জামান সেলিম, বিএনপি নেতা আজাদুর রহমান মিঠু, জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সাধারণ সম্পাদক সালেহা বেগম, মহিলা দলের নেত্রী মধুমিতা সুলতানা, জেলা কৃষক দলের আহবায়ক নবীর হোসেন, সদস্য সচিব এনামুল কবির চন্দন, যুবদলের জেলা সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়াদাত কবির রুবেল, যুবদল নেতা আহাদুজ্জামান বাটু, শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সানিসহ বিভিন্ন পর্যায়ের নেতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ