নড়াইল পৌর বিএনপির ইফতার এবং দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়াইল পৌর বিএনপির ইফতার এবং দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ

 

নড়াইল প্রতিনিধি

নড়াইল পৌর বিএনপির ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমানের সঞ্চালনায় এবং সভাপতি তেলায়েত হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী, সহসভাপতি মুন্সী শাহীন উল্লাহ মোহন, সহসভাপতি অশোক কুন্ডু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, মাহবুব মুর্শেদ জাপল, টিপু সুলতান, জেলা মহিলা দলের সভানেত্রী শিরিন জামান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবাদত মিনা, আরমান আলী খান, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান, দেলোয়ার হোসেনসহ অনেকে।

বক্তারা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পাশাপাশি দলে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামি জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করার আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ