নতুন তথ্য প্রতিমন্ত্রীকে পরিচয় করিয়ে দিলেন সাবেক তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন তথ্য প্রতিমন্ত্রীকে পরিচয় করিয়ে দিলেন সাবেক তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৪, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৪, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতাকে অপব্যবহার করে যদি কোনো গোষ্ঠী অপপ্রচার ও মিথ্যাচার করে সেটি গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর এবং এ ধরণের অপতৎপরতাকে জবাবদিহির আওতায় আনা নিশ্চিত করা হবে।

রবিবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী আরাফাত দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে নতুন প্রতিমন্ত্রীর পরিচয় করিয়ে দিয়ে বলেন, বয়সে আমার চেয়ে নবীন হলেও তিনি বিচক্ষণ ব্যক্তি এবং দীর্ঘদিনের সহকর্মী। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সভা পরিচালনা করেন।

প্রতিমন্ত্রী আরাফাত বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ এবং মতপ্রকাশের স্বাধীনতা এই বিষয়গুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ। দেশের অগ্রগতি ও গণতন্ত্রের স্বার্থে এটি নিশ্চিত আমরা করেছি এবং আগামী দিনেও তা বজায় রাখতে চাই। কিন্তু এর অপব্যবহার করে অসত্য অপপ্রচার চালানো, মানুষকে ধোঁকা দেওয়া মানুষের ওপর অবিচার।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ